Thursday, 27 May 2021

ব্ল্যাক ফাঙ্গাসের আতঙ্ক এবার আসানসোলে

 *ব্লাক ফাংগাসের উপসর্গ নিয়ে রোগি আসানসোল জেলা হাসপাতালে*।



*আসানসোল:-* ▪আসানসোল জেলা হাসপাতালের থেকে  ব্রাক ফাংগাসে আক্রান্ত এক রোগী কে স্থানান্তরিত করা হল বাঁকুড়া মেডিকেল কলেজে। হাসপাতাল সুত্রে জানা গেছে,  কোভিড আক্রান্ত হয়ে আসানসোল চিত্তরঞ্জনের বাসিন্দা এক মহিলা প্রথমে  চিত্তরঞ্জন কস্তুরী গান্ধী হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।পরে সেখান থেকে তাকে আসানসোল জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয় ।হাসপাতাল সুপার নিখিল চন্দ্র দাস বলেন,    রোগিনী আসানসোল জেলা হাসপাতালে চিকিৎসা করাতে এলে ডাক্তারদের সন্দেহ হওয়ার তাকে পরীক্ষা করা হয়।এবং বিশেষজ্ঞ ডাক্তাররা পরীক্ষা করার পরে ব্ল্যাক ফাংগাসের উপসর্গ দেখা যায় ।নিখিল বাবু জানিয়েছেন রোগিনীকে বাঁকুড়া মেডিকেল কলেজে রেফার করা হয়েছে ।জেলা  স্বাস্থ্য আধিকারিককে ও বিষয়টি জানানো হয়েছে বলে জানান তিনি ।পশ্চিম বর্ধমান জেলায় এই প্রথম এই রোগের উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসা করাতে আসেন কোন রোগিনী, বলে জেলা হাসপাতাল সুত্রে জানা গেছে ।▪👇🏻


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: