Thursday, 27 May 2021

ঝাড়খণ্ডের নিম্নচাপ এর ফলে বাড়তে পারে অজয়ের জলস্তর

 


▪ঘূর্ণিঝড় ইয়াস পরিণত হয়েছে নিম্নচাপে। ঝাড়খণ্ডে শুরু হয়েছে বৃষ্টিপাত। যার জেরে বাড়ছে অজয় নদীতে জলের স্তর। কাঁকসার কৃষ্ণপুরে রয়েছে অজয় নদী। পশ্চিম বর্ধমান এবং বীরভূমের অন্যতম যোগাযোগ মাধ্যম এই অজয় নদীর অস্থায়ী ব্রিজ। অজয় নদীতে জলের স্তর বাড়াই ভারী যান চলাচল বন্ধ করে দেয় পারাপার কাঁকসা থানার পুলিশ এবং বীরভূমের ইলামবাজার থানার পুলিশ। বৃহস্পতিবার সকাল থেকেই কাঁকসা থানা পুলিশের এবং ট্রাফিকের নজরদারি রয়েছে। অন্যদিকে সমস্ত রকম ভাবেই নজরদারি চালাচ্ছে বিহার গ্রাম পঞ্চায়েত বলে জানিয়েছেন বিহার গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান দিলীপ হাঁড়ি। বিকালের পর অজয় নদীতে আরও জল বাড়তে পারে এমন আশঙ্কা করা যাচ্ছে।▪👇🏻


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: