*ভ্যাকসিন নিতে উপচে পড়া ভিড় দুর্গাপুর মহকুমা হাসপাতালে,উত্তেজনা-পুলিশ মোতায়েন*
সাস্থ্য বিধি শিকেয় তুলে ভ্যাকসিন নিতে উপচে পড়া ভিড় দুর্গাপুর মহকুমা হাসপাতালে। ভিড় সামালাতে ঘটনাস্থলে আসে পুলিশ। কিন্তু ভিড় সামলাতে গিয়ে উত্তেজিত জনতার ব্যাপক ক্ষোভের মুখে পড়তে হয় পুলিশকেও ।
বৃহস্পতিবার সকালে দুটি ধাপে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভ্যাকসিন দেওয়ার কাজ শুরু হয়। রাত্রি থেকেই ভ্যাকসিন নিতে মানুষের ভিড় জমে যায় দুর্গাপুর মহকুমা হাসপাতালে, লম্বা লাইনে দাঁড়িয়ে সাধারণ মানুষ অধৈর্য হয়ে পড়ে। ধৈয্যের বাঁধ ভেঙে যায় যখন ভ্যাকসিন চলাকালীন হাসপাতাল কর্তৃপক্ষ ভ্যাকসিনের পোর্টালের সার্ভার ডাউন আছে বলে ঘোষণা করে।
উত্তেজিত জনতার প্রশ্ন, সমস্যা থাকতেই পারে, কিন্তু তা বলে কেন হাসপাতাল কর্তৃপক্ষ সিস্টেম মেনে ভ্যাকসিন দেওয়ার কাজ করবে না তাহলে তো অহেতুক লাইনে দাঁড়িয়ে মানুষকে হেনস্থা হতে হয় না। ভিড় নিয়ন্ত্রণ করতে এসে একটা সময় পুলিশের সাথে বচসা শুরু হয়ে যায় মহিলাদের। সব মিলিয়ে বৃহস্পতিবার দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভ্যাকসিন নিতে এসে বৃহস্পতিবার চূড়ান্ত হয়রানি হতে হলো সাধারণ মানুষকে, শেষ মেস অস্বস্তি এড়াতে দুর্গাপুর মহকুমা হাসপাতাল কর্তৃপক্ষ প্রথম ডোজের ভ্যাকসিন চালু রেখে দুপুর বারোটা নাগাদ দ্বিতীয় ডোজ দেওয়ার কাজ বন্ধ করে দেওয়া হয় ভ্যাকসিন না থাকায়।
দুর্গাপুর মহকুমা হাসপাতালের সুপার ধীমান মন্ডল জানান, ভিড় সামলাতে পুলিশকে বলা হয়েছে, আর ভ্যাকসিন না থাকলে কি করার আছে আর মানুষকে আগে সচেতন হতে হবে নচেৎ এই সমস্যা মিটবে না।অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ মোতায়ন রয়েছে দুর্গাপুর মহকুমা হাসপাতালে।




0 coment rios: