Friday, 28 May 2021

ইয়াস পরবর্তী বন্যা পরিস্থিতি নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক সেচ ও জলপথ দপ্তর এর মন্ত্রী সৌমেন মহাপাত্রের

 ইয়াস পরবর্তী বন্যা পরিস্থিতি ও বাঁধ নিয়ে বৈঠকে রাজ্যের সেচ ও জলপথ দপ্তরের মন্ত্রী সৌমেন মহাপাত্র

ইয়াস পরবর্তী রাজ্যের বন্যা পরিস্থিতি ও বাঁধ নিয়ে দপ্তরের প্রধান সচিব,আধিকারীকদের নিয়ে রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী সৌমেন মহাপাত্র আজ জলসম্পদ ভবনে একটি রিভিউ মিটিং করেন, এছাড়া তিনি ভিডিও কনফারেনসিং এর মাধ্যমে জেলার আধিকারিকদের সাথে কথা বলেন ও বিস্তারিত তথ্য নেন,এরপর তিনি সাংবাদিক সম্মেলন করে জানান যে মোট  6 টি জেলার 293.35কিমি বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে,এর মধ্যে পূর্ব মেদিনীপুরের 12 কিমি ও দক্ষিণ 24 পরগনার 5.65 কিমি সমুদ্র বাঁধ বাকি 275.70 কিমি নদী বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে,তিনি আরো জানান যে এর মধ্যে যেগুলো ছোট ছোট বাঁধ আছে সেগুলো কাল থেকেই মেরামত করা শুরু হয়ে যাবে আর বাকি যেগুলি আছে সেগুলো জল কমার পর শুরু হবে,তিনি বলেন যে এই বাঁধ গুলি মেরামত করতে মোট 157 কোটি টাকা খরচা হবে,আর এই 6টি জেলা হল পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলী, দক্ষিণ 24 পরগনা ও উত্তর 24 পরগনা,তিনি আরো জানান যে মুখ্য মন্ত্রীর নির্দেশে সেচ দপ্তরের প্রধান সচিব নবীন প্রকাশের তত্ত্বাবধানে একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে এই কমিটি তদন্ত করে 7 দিনের মধ্যে মুখ্যমন্ত্রীকে রিপোর্ট পাঠানো হবে।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: