বাগুইআটি থানার অন্তর্গত কেষ্টপুরের হরিচাঁদ পল্লীর প্রসেনজিৎ দাস ওরফে সুজন(30) নামে এক বিজেপি কর্মীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য এলাকায়়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে আজ সকাল বেলায় ঝুলন্ত অবস্থায় ঘর থেকে উদ্ধার হয় প্রসেনজিতের মৃতদেহ। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে প্রসেনজিৎ বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই বাড়ি ছাড়া ছিল সে। ভোটের পর তার বাড়ি ভাঙচুর করা হয় এবং তাকে মারধরও করা হয়। এমনকি তাকে ঘর থেকে না বেরোনোর ফতোয়া দেওয়া হয়েছিল তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এমনটাই অভিযোগ স্থানীয় বাসিন্দাদের।
ক্রমাগত অসম্ভব মানসিক চাপ সৃষ্টি করা হচ্ছিল তার উপর।প্রসেনজিতের মা অনিমা দাস এদিন অভিযোগের সুরে বলেন ভোটের পর থেকেই ঘরছাড়া ছিল ছেলে। কিছুদিন পর ফিরে আসলেও ছেলেকে ঘর থেকে বের হতে দেওয়া হতো না। যদিও বাগুইআটি থানায় দায়ের করা অভিযোগের রাজনৈতিক চাপের কোন উল্লেখ নেই।




0 coment rios: