Sunday, 23 May 2021

আবহাওয়া আপডেট

 


22তারিখ ইতিমধ্যে পূর্ব মধ্যে বঙ্গোপসাগরে একটি  নিম্নচাপ তৈরি হয়েছে। সেটি আজ সকালে গভীর নিম্নচাপ এ পরিণত হয়েছে । এখন নিম্নচাপের অবস্থান বঙ্গোপসাগরের থেকে 590 কিমি দূরে, পারাদ্বীপ থেকে ও দীঘা থেকে 670 কিমি দূরে। কাল সকালে এটি ঝড়ে পরিণত হবে। তারপর উত্তর পশ্চিম দিক দিয়ে এগিয়ে যাবে তার পর 25 তারিখ এটি আরো শক্তি বাড়িয়ে উত্তর পশ্চিম দিকে এগিয়ে উড়িষ্যা ও পশ্চিমবঙ্গের উপকূলে ঢুকবে। ঘূর্ণিঝড় ইয়াস পারাদ্বীপ ও সাগর দিয়ে 26 তারিখ সন্ধ্যেবেলায়  প্রবল শক্তিশালী হয়ে আছড়ে পড়বে। এর ফলে 25 তারিখ দুই মেদিনীপুর, দুই 24 পরগনার, হাওড়া বৃষ্টি শুরু হবে। 



26 তারিখ থেকে এর প্রভাবে ভারি থেকে অতি ভারি বৃষ্টির সম্ভাবনা দুই 24 পরগনা, দুই মেদিনীপুর, হাওড়া, হুগলি, কলকাতায়।  27 তারিখ উত্তরবঙ্গে  ভারি বৃষ্টির সম্ভাবনা।  

এছাড়াও পশ্চিমের জেলা গুলোতে 27 তারিখ ভারি বৃষ্টি হবে। 24 তারিখ বঙ্গোপসাগর উপকূলে 50 থেকে 60কিমি বেগে হাওয়া বইবেে। 25 তারিখ রাত থেকে এর প্রভাব আরো বাড়বে 26 তারিখ এর গতি থাকবে ঘন্টায় প্রায় 110 কিলোমিটারের আশেপাশে। যখন স্থলভাগে ঝড় ঢুকবে তখন  তার গতিবেগ থাকবে প্রায় ঘন্টায়150 কিমি। মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। যেসব মৎস্যজীবী গভীর সমুদ্রেে রয়েছেন তাদের বাড়ি  ফিরে আসার  জন্য অনুরোধ করা হচ্ছে।



শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: