হাওড়ার গোলাবাড়ি থানা অন্তর্গত জিটি রোড এর উপরে ব্রিজ অ্যান্ড রুফ কোম্পানি কারখানার সামনে শীতলা মন্দির থেকে চুরির ঘটনা ঘটল। রবিবার সাত সকালে স্থানীয় বাসিন্দারা দেখেন শীতলা মায়ের মূর্তিটি চুরি গেছে। তারা তা দেখতে পেয়ে গোটা এলাকার খবর ছড়িয়ে পড়ে। খবর দেওয়া হয় গোলাবাড়ি থানার পুলিশকে।
কিছুক্ষণের মধ্যেই গোলাবাড়ি থানার পুলিশ আধিকারিকরা ঘটনাস্থলে আসেন। তারা তদন্ত শুরু করেছেন। তারা বিভিন্ন জায়গায় লাগানো সিসিটিভি ক্যামেরা ফুটেজ খতিয়ে দেখছেন। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা এখনও পরিষ্কার নয়। যদিও প্রাথমিক অনুমান এলাকায় কিছু দুষ্কৃতী এই ঘটনা ঘটিয়েছে। এলাকার মানুষদের মধ্যে রয়েছে গোটা ঘটনা নিয়ে আতঙ্ক। তাঁরা জানিয়েছেন, এলাকার বহু মানুষ এই মন্দিরে পুজো করতে আসেন। আজ সকালেও মন্দিরে পুজো করতে আসার সময় তারা দেখতে পান যে ঠাকুরের মূর্তি নেই। মূর্তি তুলে নিয়ে যাওয়ার ঘটনাকে নিন্দনীয় বলে জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের সম্পাদক। তিনি জানিয়েছেন, যে গোটা ঘটনা নবনির্বাচিত উত্তর হাওড়ার বিধায়ক গৌতম চৌধুরী কে জানানো হয়েছে। তিনি আশ্বাস দিয়েছেন যে গোটা ঘটনা সঠিকভাবে তদন্ত শুরু করা হবে ও দ্রুত মায়ের মূর্তি চুরির ঘটনা যারা ঘটিয়েছে তাদের গ্রেফতার করা হবে। এই ঘটনায় এলাকার মানুষ বেশ কিছুক্ষণ রাস্তার উপরে জড়ো হয়ে প্রতিবাদ দেখান। তারা চাইছেন পুলিশ প্রশাসন দ্রুত তদন্ত শুরু করে দোষীদের শাস্তি দিক।



0 coment rios: