ঘূর্ণিঝড় ইয়াসের আগে প্রস্তুত বারাসাত পৌরসভা।
আমফানের অভিজ্ঞতা থেকে ইতি মধ্যেই আগাম ব্যবস্থা নিতে শুরু করছে বারাসাত পৌরসভা। গতবার আমফান ঝড়ে ব্যপক ক্ষতিগ্রস্ত হয়েছে রাজ্যের উপকূলবর্তী বেশ কয়েকটি জেলা সহ উত্তর 24 পরগনা জেলার বিস্তীর্ণ অঞ্চল। বারাসাত পৌরসভা এলাকাতেও ক্ষয়ক্ষতি হয়েছে প্রচুর। সেই ধরণের বিপর্যয় থেকে শিক্ষা নিয়ে আগাম প্রস্তুতি নিয়েছে বারাসাত পৌরসভা। সোমবার সকালে বারাসাত পৌরসভায় সাংবাদিক বৈঠক করে জানান পৌরসভার মুখ্য পৌর প্রশাসক সুনীল মুখার্জী। উপস্থিত ছিলেন প্রশাসক মন্ডলীর সদ্যসরা।
পৌর প্রশাসক সুনীল মুখার্জি জানালেন, 21 শে মে বারাসাত পৌরসভার ডিজাস্টার ম্যানেজমেন্ট টিমের সাথে বৈঠক হয়. সিদ্ধান্ত হয়েছে প্রতি ওয়ার্ড পিছু একটি করে ডিজাস্টার টিম থাকবে, যাতে দ্রুত পরিষেবা দেওয়া যায়. আজ ইলেকট্রিক সাপ্লাই, দমকল বিভাগ, বারাসাত থানার সাথে এ বিষয় নিয়ে বৈঠক রয়েছে. আগামীকাল থেকে বারাসাত পৌরসভায় 24 ঘন্টা লোক থাকবে. গতবছরের আম্ফানের পর আমাদের ডিজাস্টার টিম খুব ভালো কাজ করেছে. ইলেকট্রিক সাপ্লাই ও আমাদের সাথে সহযোগিতা করেছিলেন. গতবারের অভিজ্ঞতা নিয়ে এবারও আমরা বারাসাত বাসীকে এই দুর্যোগ থেকে উদ্ধার করতে পারব।


0 coment rios: