দক্ষিণ দমদম পৌরসভার 14 নম্বর ওয়ার্ডে শিক্ষা মন্ত্রী ও শহর তৃণমূল সভাপতির উদ্যোগে চালু হলো সেফহোম ও অক্সিজেন পার্লার
রাজ্যে করোনা সংক্রমণ ক্রমবর্ধমান। সংক্রমণ বৃদ্ধির ফলে রাজ্যজুড়ে সরকারি ও বেসরকারি হাসপাতালগুলোতে বেডের সংখ্যা অমিল। বহু মানুষের করোনা রিপোর্ট পজিটিভ অথচ মৃদু উপসর্গহীন।
সেইসব মানুষদের কথা চিন্তা করে দক্ষিন দমদম পুরসভার 14 নম্বর ওয়ার্ডে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ও দক্ষিণ দমদম 2 শহর তৃণমূলের সভাপতি রাজু সেন শর্মার উদ্যোগে উজ্জ্বল সংঘ প্রাঙ্গণে 20 শয্যার সেফ হোম চালু হল।
ডাক্তার নার্স থেকে শুরু করে অক্সিজেন সমস্ত ব্যবস্থা রয়েছে এই সেফ হোমে।পাশাপাশি 12 নং ওয়ার্ডে ভার্চুয়াল মাধ্যমে চালু হল অক্সিজেন পার্লারের, উদ্বোধন করলেন শিক্ষামন্রী ব্রাত্য বসু।




0 coment rios: