Sunday, 23 May 2021

এলাকার সাংসদ এর কাছ থেকে করোনা মোকাবিলায় সাহায্য পেল বারাসাত হাসপাতাল

 বারাসাত জেলা হাসপাতালে 20 টি বাইপ্যাপ মেশিন সামগ্রী  প্রদান করলেন বারাসাতের সাংসদ ডাঃ কাকলি ঘোষ দস্তিদার ।

করোনা সংক্রমণ বৃদ্ধিতে 30 শে মে পর্যন্ত লকডাউন ঘোষণা করেছে রাজ্য সরকার। অন্যদিকে হাসপাতাল গুলিতে দিন দিন বেড়েই চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। পাশাপাশি অভাব রয়েছে বেডের ও। রাজ্যে যখন করোনায় নাভিশ্বাস উঠেছে মানুষের, ঠিক তখনই বারাসাত জেলা হাসপাতালে বারাসাত লোকসভার সাংসদ ডাঃ কাকলী ঘোষ দস্তিদার, রাজ্যের খাদ্যমন্ত্রী মাননীয় রথীন ঘোষ  এর উদ্যোগে, বারাসাত পৌরসভার মুখ্য প্রশাসক সুনীল মুখোপাধ্যায়  উপস্থিতিতে  বর্তমান মারণ রোগ করোনা আক্রান্ত রোগীর চিকিৎসার জন্য 20 টি বাইপ্যাপ মেশিন ও করোনা চিকিৎসার আরও অনেক অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী   বারাসাত হসপিটাল সুপার হাতে প্রদান করলেন বারাসাত লোকসভার সাংসদ ডাক্তার কাকলী ঘোষ দস্তিদারের। সাংসদ তহবিলের আর্থিক সহায়তায় প্রায় 20 টি বাইপ্যাপ মেশিন ও  আরও অনেক অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী  প্রদান করা হয়।




শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: