কোভিড মোকাবিলায় বারাসাত জেলা পুলিশের পক্ষ থেকে চালু হলো কোভিড হেল্প লাইন নম্বর। সোমবার বারাসাত জেলা পুলিশ সুপার দপ্তরে সাংবাদিক সম্মেলন করে জানালেন পুলিশ সুপার রাজনারায়ণ মুখার্জি। সোমবার সকালে বারাসাত জেলা পুলিশ সুপার দপ্তরে বারাসাত জেলা পুলিশ অন্তর্গত এলাকায় শুধুমাত্র কোভিড পরিস্থিতির মোকাবিলায় "সহায়" নামক এক পরিষেবার সূচনা করার কথা জানালেন পুলিশ সুপার।
হেল্পলাইন নাম্বার 9163766694 এবং 03325240012 দুটিতে ফোন করলে কোভিড সংক্রান্ত সমস্ত বিষয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া হবে জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়। করোনা ভ্যাকসিন থেকে শুরু করে করোনায় মৃত ব্যক্তিদের সৎকার পর্যন্ত সমস্ত রকম সহযোগিতা করা হবে জেলা পুলিশের পক্ষ থেকে জানালেন পুলিশ সুপার।



0 coment rios: