পুরসভার জঞ্জাল ফেলতে গিয়ে পুরো কর্মীদের মারধরের অভিযোগ গ্রামবাসীদের বিরুদ্ধে , প্রতিবাদে টাকি রোড অবরোধ। ঘটনাটি ঘটেছে বারাসাতের কদম্বগাছি এলাকায়। এদিন বারাসাত পৌরসভার জঞ্জাল ও ময়লা ফেলা কে কেন্দ্র করে ধুন্ধুমার কান্ড ঘটে ।
সোমবার সকালে কদম্বাগাছি এলাকায় বারাসাত পৌরসভার নির্ধারিত ভ্যাটে বারাসাত পৌর এলাকার জঞ্জাল ময়লা ফেলতে যায় বারাসাত পৌরসভার জঞ্জাল অপসারণ এর কর্মীরা। সেই সময় স্থানীয় বাসিন্দাদের সাথে সংঘর্ষ বাধে বারাসাত পৌরসভার কর্মচারীদের। কদম্বগাছির উত্তেজিত গ্রামবাসীরা বারাসাত পৌরসভার জঞ্জাল অপসারণ এর গাড়ি আটকে বিক্ষোভ দেখায়।
পৌরসভার গাড়ির চাকার হাওয়া খুলে দেয় বিক্ষোভরত গ্রামবাসীরা। বাধা দিতে গেলে পৌরসভার কর্মচারীদের মারধর করা হয় বলে অভিযোগ। এই ঘটনার প্রতিবাদ জানিয়ে এবং নিরাপত্তার দাবিতে বারাসাতের টাকি রোড অবরোধ করে পৌর কর্মচারীরা। অবরুদ্ধ হয়ে পড়ে টাকি রোড। প্রায় এক ঘন্টা অবরোধের ফলে তীব্র যানজট সৃষ্টি হয় টাকি রোড জুড়ে। ঘটনাস্থলে পৌঁছায় বারাসাত থানার পুলিশ।



0 coment rios: