কদম্বাগাছি ভ্যাট সমস্যায় বিজেপির সাথে দত্তপুকুর থানার যোগসাজশ রয়েছে বলে অভিযোগ করলেন বারাসাত পৌরসভার মুখ্য পৌর প্রশাসক সুনীল মুখার্জী। সোমবার কদম্বাগাছি এলাকায় বারাসাত পৌরসভার জঞ্জাল মুক্ত করণ স্থানে নোংরা আবর্জনা ফেলতে গিয়ে পৌর কর্মীদের বাধা দেয় গ্রামবাসীরা এবং তাদের মারধর করে বলে অভিযোগ ওঠে। সেই প্রসঙ্গে বারাসাত পৌরসভার পৌর প্রশাসক সুনীল মুখার্জির অভিযোগ পৌরসভার সরকারি ভ্যাটে ময়লা আবর্জনা ফেলা নিয়ে নোংরাা চক্রান্ত চলছে। পৌরসভার ওখানে ১০ বিঘে জমি রয়েছে পৌরসভারর পক্ষ থেকে ময়লা ফেলার জন্য বিকল্প কোন জায়গা পাওয়া যাচ্ছে না। এমনকি সরকারের পক্ষ থেকেও লোক পাঠানো হয়েছে ময়লা তুলে নেওয়ার জন্য, কিন্তু তাদেরও ঢুকতে দেওয়া হচ্ছে না। ওই এলাকায় একটিমাত্র ছেলে গায়ের জোরে বদমাশি চালাচ্ছে। আজ পৌরসভার পক্ষ থেকে ভ্যাটে জঞ্জাল ফেলার জন্য গাড়ি পাঠানো হয়েছিল। ADMLR এর সাথে 10 দিনে এই বিষয় নিয়ে বৈঠক হয়েছে কিন্তু কোন সমাধান সূত্র বের হয়নি। এমনকি দত্তপুকুর পুলিশ আধিকারিকের সাথে বৈঠক হয়েছে, তিনিও কোন দায়িত্ব নিচ্ছেন না। বারাসাত শহরের সাড়ে চার লক্ষ মানুষের বাস। শহরের ময়লা তাহলে ফেলবো কোথায়? কিছু বিজেপির ছেলে বদমাশি করছে। করোনা পরিস্থিতিতে যারা জঞ্জাল মুক্ত করনের কাজ করছে, তাদের মারধর করেছে। এর সমাধান না হলে দপ্তরের মন্ত্রীকে পর্যন্ত আমরা জানাবো। এর বিহিত হওয়া প্রয়োজন। পাশাপাশি তিনি আরো অভিযোগ করেন, পৌর সভার সরকারি ভ্যাট থেকে মালপত্র চুরি হচ্ছে পাঁচিল ভেঙে ইট নিয়ে চলে যাচ্ছে। এর বিরুদ্ধে আমরা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি। কিন্তু দত্তপুকুর থানার পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। দত্তপুকুর থানার পুলিশ আধিকারিকের সাথে ওদের ভালো যোগসাজশ রয়েছেে বলে অভিযোগ করেন বারাসাত পৌরসভার মুখ্য পৌর প্রশাসক সুনীল মুখার্জী।


0 coment rios: