লকডাউনের তৃতীয় দিনের সকালে সল্টলেকের চিত্র
সল্টলেক করুনাময়ী, সিটি সেন্টার আইল্যান্ড সহ বিভিন্ন জায়গায় দেখা গেল ই- রিকশা বা টোটো চালকদের। রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী সমস্ত যানবাহন চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে শুধুমাত্র ইমার্জেন্সি সার্ভিস ছাড়া। সেখানে দাঁড়িয়ে সল্টলেক করুনাময়ী আইল্যান্ড সহ বিভিন্ন জায়গায় ই-রিকশা বা টোটো চালকদের দেখা গেল।
পুলিশি নজরদারি চোখে পড়ল না। ই-রিকশা বা টোটো চালকদের জিজ্ঞাসা করা হলে লকডাউনে রাস্তায় কেন বেরিয়েছেন, এক একজনের এক এক রকম অজুহাত। এক ই-রিকশা চালকের বক্তব্য, তারা বেড়িয়েছে পেটের জ্বালায়। না বেরোলে খাবো কি। অন্যদিকে মোটের ওপর শুনশান রাস্তাঘাট লোক সমাগম অনেক কম।



0 coment rios: