নারদ কাণ্ডে রাজ্যের পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম, মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়, বিধায়ক মদন মিত্র এবং শোভন চট্টোপাধ্যায় কে গ্রেফতার করে সিবিআই। তারই প্রতিবাদে নিউটাউনের ঘুনিতে রাস্তায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কুশ পুতুল দাহ করে তৃনমুল কংগ্রেস কর্মী সমর্থকরা।
পাশাপাশি রাস্তায় টাওয়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখায় তৃনমুল কর্মী সমর্থকরা। রাজারহাট নিউটাউন তৃনমুল যুব কংগ্রেস এর সভাপতি মহম্মদ আফতাব উদ্দিনের নেতৃত্বে এই বিক্ষোভ দেখায় তৃণমূল কর্মী সমর্থকরা।



0 coment rios: