Wednesday, 19 May 2021

লকডাউনের চতুর্থ দিনে সল্টলেক ট্রাফিক পুলিশের নাকা চেকিং

 লকডাউনের চতুর্থ দিনে সল্টলেকে করুণাময়ীতে চললো ট্রাফিক পুলিশের নাকা চেকিং।

 রাজ্যে সরকারে লকডাউন নির্দেশিকায় আজ চতুর্থতম দিন। পরিবহন পরিষেবার ক্ষেত্রে জরুরী পরিষেবা যানবাহন ছাড়া সকল প্রকার পরিবহনের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে রাজ্য সরকার। কিন্তু চারদিন পরেও একইভাবে সরকারি নির্দেশিকা কে বুড়ো আঙ্গুল দেখিয়ে রাস্তায় চলছে টোটো ও অটো। 

আইন ভঙ্গকারীদের  বিরুদ্ধে অভিযানে নামল  বিধান নগর পুলিশ কমিশনারেট এর ট্রাফিক পুলিশ। বুধবার সকালে সল্টলেক করুনাময়ী বাস ষ্ট্যান্ড এর সামনে নাকা চেকিং চালালো ট্রাফিক পুলিশ। রাস্তায় বেরোনো সকল গাড়ি টোটো অটো যারা বেরিয়েছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।কি কারণে তারা বেরিয়েছে সেই বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে। অযথা কেউ বেরোলে তাদের ঘুরিয়ে দেওয়া হচ্ছে এবং আগামীতে আইন ভঙ্গ করে রাস্তায় বেরোলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে ট্রাফিক পুলিশের পক্ষ থেকে জানানো হচ্ছে।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: