স্বাস্থ্য মন্ত্রণালয়ের নথি চুরির অভিযোগে গ্রেফতার বাংলাদেশের উদীয়মান সাংবাদিক রোজিনা ইসলাম।
বাংলাদেশের রোজিনা ইসলাম নামের একজন অনুসন্ধানী সাংবাদিককে স্বাস্থ্য মন্ত্রণালয়ের মামলায় কারাগারে পাঠানে হয়েছে। সাংবাদিক রোজিনা ইসলামকে মঙ্গলবার বেলা এগারোটার দিকে আদালতে তোলা হয়। বাংলাদেশে প্রথম আলোর জ্যেষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলামকে রিমাণ্ডে নেয়ার জন্য পুলিশের আবেদন নামঞ্জুর করে আদালত তাকে কারাগারে পাঠানরোর নির্দেশ দিয়েছে।সচিবালয় থেকে ঢাকার শাহবাগ থানায় নিয়ে যাওয়া হয়।চিকিৎসা দের সাথে কথা বলে সেখান থেকে বের করে এনে সরাসরি তাকে থানায় নিয়ে যাওয়া হয়েছে বলে সাংবাদিকরা অভিযোগ করেন।রাতে শাহবাগ থানার সামনে বিভিন্ন মিডিয়া কর্মীরা অবস্থান করে প্রতিবাদ জানিয়েছেন।গত মধ্যরাতের দিকে রোজিনা ইসলামের বিরুদ্ধে শাহবাগ থানায় ১৮৬০ সালের দণ্ডবিধিতে চুরির অভিযোগে এবং ১৯২৩ সালের অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টে রাষ্ট্রীয় গোপন নথি সরানো ও অনুমতি না নিয়ে ছবি তোলার অভিযোগে মামলা করা হয়েছে।রোজিনা ইসলাম স্বাস্থ্য মন্ত্রণালয়সহ বিভিন্ন মন্ত্রণালয়ে অনিয়ম ও দুর্নীতি নিয়ে প্রতিবেদন করার জন্য নানা সময়ে আলোচিত হয়েছেন।
রোজিনা ইসলামকে নিয়ে কি ঘটেছে সেটি জানাতে আজ সকাল ১১ টার দিকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ডাকা এক প্রেস ব্রিফিং বয়কট করেছে স্বাস্থ্যখাত এবং সচিবালয় বিটে কাজ করা সাংবাদিকরা।এই ব্রিফিং বয়কটের সিদ্ধান্ত আগেই জানিয়েছিল বাংলাদেশ হেলথ রিপোটার্স ফোরাম।তারা ব্রিফিং-এ উপস্থিত হয়ে রোজিনা ইসলামকে হেনস্তা করার প্রতিবাদ জানিয়ে ব্রিফিং কক্ষ থেকে বের হয়ে যান।এসময় উপস্থিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা তাদের বসার আহবান জানান।তবে সাংবাদিকরা প্রতিবাদ করেন এবং সবাই বের হয়ে যান।

0 coment rios: