বারাসাত হাসপাতালে উপসর্গ নিয়ে ইমারজেন্সিতে আসা রোগীদের ৱ্যাপিড টেস্ট চালু হচ্ছে আগামীকাল থেকে, জানালেন হাসপাতাল সুপার।
রাজ্যে করোনা সংক্রমণ ক্রমবর্ধমান। উত্তর 24 পরগনা জেলায় সংক্রমণে নিরিখে প্রতিদিন শীর্ষস্থানে রয়েছে। সাথে পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যা। প্রায় প্রতিদিন সংক্রমনের উপসর্গ নিয়ে বারাসাত হাসপাতালের ইমারজেন্সি বিভাগে উপস্থিত হচ্ছে রোগীরা। করোনার উপসর্গ থাকলেও করোনা পজিটিভ নিয়ে দুশ্চিন্তা থাকছে হাসপাতাল কর্তৃপক্ষের। সেই দুশ্চিন্তা আগামীকাল থেকে নিরাময় করতে ব্যবস্থা গ্রহণ করল বারাসাত হাসপাতাল কর্তৃপক্ষ।
বারাসাত হাসপাতাল সুপার সুব্রত মন্ডল জানালেন, আগামীকাল থেকে করোনার উপসর্গ নিয়ে হাসপাতালে এমার্জেন্সি বিভাগে আসা রোগীদের প্রাথমিকভাবে সংক্রমণ হয়েছে কিনা দেখার জন্য রেপিড অ্যান্টিজেন টেস্ট শুরু করা হচ্ছে। এতদিন আউটডোর ও ইনডোর থেকে যে সমস্ত রোগীরা ভর্তি হতো, তাদের স্যাম্পল নিয়ে এসে টেস্ট করা হতো।
কিন্তু আগামীকাল থেকে 24 ঘন্টা এই পরিষেবা দেওয়া হবে। ইমারজেন্সি বিভাগে প্যাথলজি বিভাগের কর্মীরা থাকবে এবং সেখানেই টেস্ট করা হবে এবং সেখান থেকেই রিপোর্ট দেওয়া হবে। পরবর্তী ক্ষেত্রে পজেটিভ ও নেগেটিভ রিপোর্ট আসা রোগীদের ক্ষেত্রে আলাদা আলাদা ব্যবস্থা গ্রহণ করা হবে। এর ফলে উপযুক্ত চিকিৎসা পরিষেবা দিতে সুবিধা হবে বলে জানান হাসপাতাল সুপার সুব্রত মন্ডল।



0 coment rios: