Tuesday, 18 May 2021

উত্তর 24 পরগনা জেলা পুলিশের মানবিক মুখ

 বারাসাত জেলা পুলিশের পক্ষ থেকে করোনা সংক্রান্ত সহযোগিতায় সহায় এর ব্যানার লাগানো হল বারাসাত শহরের বিভিন্ন মোড়ে

 সোমবার সকালে বারাসাত জেলা পুলিশের পক্ষ থেকে করোনা আক্রান্ত রোগীদের সহযোগিতায় সহায় নামক অ্যাপ এর সূচনা করা হয় বলে সাংবাদিক বৈঠক করে জানান জেলা পুলিশ সুপার রাজনারায়ণ মুখার্জি। পাশাপাশি দুটি হেল্পলাইন নাম্বার চালু করা হয়। জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, করোনা আক্রান্তের টেস্ট প্রক্রিয়া থেকে শুরু করে মৃতদেহ সৎকার পর্যন্ত সব রকম ভাবে সাহায্যের হাত বাড়িয়ে দেবে বারাসাত জেলা পুলিশ। সেইমতো আজ শহর বাসীদের সুবিধার্থে এগিয়ে এলো বারাসাত জেলা পুলিশ। বারাসাত শহরের বিভিন্ন মোড়ে জেলা পুলিশের পক্ষ থেকে লাগানো হলো সহায় এর ব্যানার। যেখানে বারাসাত জেলা পুলিশের অন্তর্গত কোভিড টিকা কেন্দ্রের তালিকা থেকে শুরু করে কোভিড পরীক্ষা কেন্দ্র, হেল্পলাইন নাম্বার, অক্সিজেন পরিষেবা, অ্যাম্বুলেন্স পরিষেবা, কোয়ারেন্টাইন সেন্টার বা সেফ হোম, হাসপাতাল ভর্তির জন্য সহযোগিতা, এমনকি মৃতদেহ সৎকাররের সহযোগিতার জন্য সমস্ত দপ্তরে আধিকারিকদের ফোন নাম্বার ও মোবাইল নাম্বার লিপিবদ্ধ রয়েছে। রাস্তার মোড়ে মোড়ে জেলা পুলিশের এই ব্যানারে উপকৃত হবে বলে মনে করছে বারাসাত পুলিশ জেলার অন্তর্গত মানুষজন।



শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: