কর্মসূত্রে বারাসাতে থাকা মালদা বাসি এক মহিলাকে বাড়ি ফেরাতে উদ্যোগী হল রেড ভলেন্টিয়ার্স
গত ১৬ ই মে থেকে রাজ্য জুড়ে শুরু হয়েছে সম্পূর্ণ লকডাউন। জরুরী পরিষেবার পরিবহন ছাড়া সমস্ত রকম পরিবহন বন্ধ থাকার নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার। এমতো পরিস্থিতিতে বাড়ি ফিরতে সমস্যার সম্মুখীন হয়ে পরে বারাসাতে কর্মসূত্রে থাকা মালদা নিবাসী এক মহিলা। বামুনগাছি রিজেন্ট পার্ক এলাকায় কর্মসূত্রে থাকতেন ওই মালদা নিবাসী মহিলা। লকডাউন ঘোষণা হওয়ায় বাড়ি ফিরতে পারছেন না। উপায় না দেখে অসহায় হয়ে যোগাযোগ করে বামুনগাছির রেড ভলেন্টিয়ারদের সাথে। শেষ পর্যন্ত বামুনগাছি ও বারাসাত রেড ভলেন্টিয়ার্স যৌথভাবে মালদা নিবাসী ওই মহিলাকে বাড়ি ফেরাতে উদ্যোগী হল। গন্তব্য স্থল মালদা, সন্ধে সাড়ে সাতটায় কলকাতা স্টেশন থেকে ট্রেন। স্টেশন পর্যন্ত পৌঁছাতে বারাসাত CITU এর পক্ষ থেকে একটি ক্যাব বুক করে দেওয়া হয়, যাতে করে অসহায় মালদা নিবাসী মহিলা কলকাতা স্টেশনের উদ্দেশ্যে রওনা দেয়।
রেড ভলেন্টিয়ার্স এর এক সদস্য জানালেন, লকডাউন পরিস্থিতিতে বারাসাত থেকে কলকাতা স্টেশনে পৌঁছাতে একটি ক্যাব গাড়ি বুক করা হয়। প্রথমে ভাড়া ১৮০০ টাকা চাইলেও পরবর্তীকালে ৮০০ টাকাতে যেতে রাজি হয় ক্যাব চালক। কিন্তু ওই মহিলা কাছে ৫০০ টাকা ছিল। এরপর বারাসাত CITU লোকাল কমিটির পক্ষ থেকে বাকি ৩০০ টাকা দিয়ে তাকে বারাসাত কলোনি মোড় থেকে কলকাতা স্টেশনের উদ্দেশ্যে পাঠানো হয়। বামুনগাছি থেকে কলোনি মোড় পর্যন্ত রেড ভলেন্টিয়ার্স আরেক সদস্য বাইকে করে ওই মহিলাকে কলোনি পর্যন্ত নিয়ে আসে। এরপরে রেড ভলান্টিয়াররা তাদের নিজেদের দায়িত্ব কলকাতা স্টেশনে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে দেয়।


0 coment rios: