বারাসাত থানায় কর্মরত এক পুলিশ অফিসারের স্ত্রীর রক্তের অভাব মেটাতে এগিয়ে এলেন রেড ভলেন্টিয়ার
একদিকে করোনা পরিস্থিতি অন্যদিকে রাজ্যের লকডাউন নাভিশ্বাস উঠেছে সাধারণ মানুষের। সেই ক্ষেত্রে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনগুলো রক্তদান করতে পারছে না ।তাই রক্তের অভাব রয়ে গেছে সমস্ত ব্লাড ব্যাঙ্ক গুলিতে। তাই এবার সেই রক্তের অভাব মেটাতে বারাসাত থানায় কর্মরত এক পুলিশ অফিসার বিশ্বনাথ সেনের স্ত্রী কে রক্ত দিতে এগিয়ে এলেন রেড ভলেন্টিয়ার্স। গত রবিবার শ্বাসকষ্ট জনিত সমস্যায় ভুগছিলেন বছর চল্লিশের বিশ্বনাথ সেন এর স্ত্রী শ্বেতা সেন। তড়িঘড়ি বারাসাতের এক বেসরকারি নার্সিংহোমে তাকে ভর্তি করানো হয় ।এর পরেই জানা যায় এনিমিয়া নামে এক কঠিন রোগে আক্রান্ত তিনি এবং তাকে রক্ত দিতে হবে। তারপরেই বারাসাত থানার পক্ষ থেকে যোগাযোগ করা হয় রেড ভলেন্টিয়ার দের সাথে। মঙ্গলবার দিন সকালে এক বোতল রক্তের জন্য ছুটে আসেন পাঁচজন রেড ভলেন্টিয়ার সদস্যরা। বারাসাত হসপিটাল ব্লাড ব্যাংকে এদিন রক্তদান করেন অর্ক চ্যাটার্জী নামে এক যুবক। এছাড়াও তাদের সাথে জয়ন্ত দাস সৌরভ দাস রিত্তিক নামে আরো চারজন এগিয়ে আসেন রক্ত দিতে। বারাসাত থানায় কর্মরত বিশ্বনাথ সেন বলেন এই উদ্যোগকে আমি সাধুবাদ জানাই। যেভাবে ওরা আমাদের পাশে দাঁড়িয়েছে তা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না।


0 coment rios: