আয়লা পরবর্তী নদী বাঁধ নির্মাণের ক্ষেত্রে বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ বিধানসভার কালিতলা গ্রাম পঞ্চায়েতের শমসেরনগরের 2 নম্বর গ্রাম সভার শতাধিক পরিবার সরকারী বরাদ্দকৃত ক্ষতিপূরণ ও পুনর্বাসনের থেকে বঞ্চিত । গ্রামবাসীদের অভিযোগ স্থানীয় গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে বলা হচ্ছে গ্রামবাসীদের জন্য যে ক্ষতিপূরণের টাকা এসেছিল তা ফেরত চলে গেছে। তাই পঞ্চায়েতের দেওয়া যত সামান্য টাকা নিয়েই ঘর বাড়ী ছেড়ে অন্যত্র সরে যেতে হবে বাঁধ নির্মাণ কাজ শুরু হবার আগেই।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে গ্রামবাসীদের আবেদন তিনি যদি বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করেন তাহলে সহায় সম্বল হীন শতাধিক পরিবার গৃহহীন হবার সমস্যা থেকে মুক্তি পাবেন। বুধবার বারাসাতের জেলা শাসক সুমিত গুপ্তা, জেলা পরিষদের সভাধিপতি বিনা মন্ডল ও হিঙ্গলগঞ্জের বিডিও কে লিখিত আবেদন করেন সমসেরনগরের ক্ষতিগ্রস্ত গ্রামবাসীরা। তাদের দাবী অবিলম্বে সরকারী আইন অনুযায়ী ক্ষতিপূরণ দেয়ার ব্যবস্থা করুক।



0 coment rios: