বিধাননগরে মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে চিকিৎসকের বাড়ির ছাদ থেকে নামাতে দমকল আধিকারিকেরা পুলিশকর্মীরা।বিধাননগর 105নাম্বার বাড়িতে এক চিকিৎসক এ এন মণ্ডলের বাড়িতে পিছনের পাইপ বেয়ে আচমকা দু তলার ছাদে উঠে পড়ে এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তি। এর পরেই চিকিৎসকের পরিবার আতঙ্কিত হয়ে পড়ে কোনভাবেই তারা দুই তালার ছাদ থেকে তাকে নামাতে পাচ্ছিল না।
এরপরেই বিধান নগর দক্ষিণ থানার সঙ্গে যোগাযোগ করে ওই চিকিৎসক পরবর্তী সময়ে দমকলের আধিকারিকরা আসেন। দমকলের আধিকারিকরা সিঁড়ি লাগিয়ে মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে উদ্ধার করে প্রায় দুই ঘণ্টার চেষ্টায়। তাকে বিধাননগর মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনা সমস্ত বিষয় খতিয়ে দেখছে বিধান নগর দক্ষিণ থানার পুলিশ।



0 coment rios: