আসন্ন বিধানসভা নির্বাচনে বুথ পরিবর্তন নিয়ে সর্বদলীয় বৈঠক উত্তর২৪পরগনা জেলা শাসকের দপ্তরে । আজ বিকেলে জেলা শাসকের উপস্থাপিতে সমস্ত রাজনৈতিক দলের নেতাদের নিয়ে সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হয় । সেখানে জানানো হয় উত্তর২৪ পরগনা জেলায় মোট বুথ সংখ্যা ৮২৭৭ থেকে বেড়ে ১০৯৫০ টি হয়েছে । নির্বাচন কমিশনের নিয়ম মেনে ১০৫০ জন করে এক একটি বুথে ভোটার থাকবে ,সেই নির্দেশ মেনে নতুন করে ২৫১৭ টি বুথ বাড়ানো হয়েছে । পাশাপাশি ১৬৬ টি বুথের স্থান পরিবর্তন করা হয়েছে । জেলা শাসক ও জেলা নির্বাচন আধিকারিকদের সাথে বৈঠক শেষে তৃণমূল কংগ্রেসের উত্তর ২৪ পরগনা মুখপাত্র সুনীল মুখার্জী জানান বুথ পরিবর্তন নিয়ে বৈঠক ,কোথায় কোথায় বুথ হবে তা নিয়ে আলোচনা হয় ,সমস্ত দল সেই বৈঠকে ছিলো সবার সম্মতিতে সভা শেষে হয়েছে । অন্য দিকে বৈঠকে শেষে একসুরে বিজেপি ও বাম কংগ্রেস জোট নেতারা জানান ক্লাব ঘরেকে বাইরে রেখে সরকারী প্রতিষ্ঠানে বুথ করতে হবে , সেই বিষয় ভাবনা চিন্তা করা হবে বলে জানিয়েছেন । পাশাপাশি বাম কংগ্রেসের জোটের পক্ষে থেকে জানানো হয় বারাসাতে ২টি বুথ ১ কিলোমিটারে থেকে দূরে সেই বিষয় জানানো হয়েছে কিন্তু এই বিষয়ে এখন কিছু করা যাবেনা বলে জানানো হয়েছে জেলা নির্বাচন আধিকারিক এর পক্ষ থেকে, তবে এই বিষয় সিইও অফিসে জানানো হবে বলে জানান ফরওয়ার্ডব্লক নেতা সমীর দত্ত ।
Wednesday, 3 February 2021
Author: subhajit
Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.


0 coment rios: