নদিয়ার শান্তিপুর বিধানসভার তৃণমূল কংগ্রেস বিধায়ক অরিন্দম ভট্টাচার্য বিজেপিতে যোগদান করার খবর সামনে আসতেই বিক্ষোভ শান্তিপুরের বিজেপি সংগঠনে। তাদের দাবি অবিলম্বে বিজেপি থেকে অরিন্দম ভট্টাচার্য কে বহিস্কার করতে হবে। প্রসঙ্গত বুধবার দিল্লিতে গিয়ে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেন শান্তিপুরের বিধায়ক অরিন্দম ভট্টাচার্য্য। আর এর পর থেকেই ক্ষোভ বাড়তে থাকে শান্তিপুরের বিজেপি কর্মীদের মধ্যে। শান্তিপুর বিজেপি কর্মীদের অভিযোগ, গত 4 বছরে অরিন্দম ভট্টাচার্যের নেতৃত্বে শান্তিপুরে বিজেপি নেতা কর্মীদের একাধিক অত্যাচার সহ্য করতে হয়েছে।
শুধু তাই নয় অভিযোগ ওঠে তার নেতৃত্বেই তার অনুগামীদের ধারা গত পঞ্চায়েত নির্বাচনে বিজেপির ভোট প্রচার করতে গিয়ে খুন হন হরিপুর গ্রাম পঞ্চায়েতের এলাকার বুথ সভাপতি বিপ্লব সিকদার। মূল অভিযোগ ওঠে তৃণমূল কংগ্রেস বিধায়ক অরিন্দম ভট্টাচার্য এবং তার অনুগামীদের বিরুদ্ধে। অভিযোগ, এত কিছুর পরও দুর্নীতিগ্রস্ত এই বিধায়ককে কেন বিজেপি দলে নেওয়া হলো তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিজেপি কর্মীরা। বিজেপি কর্মীদের দাবি, হয় অরিন্দম ভট্টাচার্য কে বহিস্কার করুক দল, নচেৎ বিজেপি থেকে গণ ইস্তফা দেবেন শান্তিপুরের বিজেপির নেতা কর্মীরা।



0 coment rios: