বিজেপির "গোলি মারো " স্লোগানের বিরোধীতা করলেন খোদ দলের রায়গঞ্জের সাংসদ তথা কেন্দ্রীয় নারী ও শিশু কল্যান প্রতিমন্ত্রী দেবশ্রী চৌধুরী। বিজেপি মিছিলে গোলি মারো স্লোগানকে সীলমোহর দিলেন না কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরী। আজ হুগলিতে বিজেপি মিছিলে গোলি মারো শ্লোগানকে ঘিরে শুরু হয়েছে জোর বিতর্ক। এই বিতর্কিত শ্লোগান প্রসঙ্গে মন্ত্রী দেবশ্রী চৌধুরী জানান, বিজেপি সংস্কৃতিতে এধরনের স্লোগানকে মান্যতা দেয় না। যারা এই স্লোগান দিয়েছেন তারা অতি উৎসাহের বশে এধরনের স্লোগান দিয়ে ফেলেছেন। হুগলীর বিজেপি নেতা অবশ্য বলেছিলেন যারা দেশের শত্রু তাদের উদ্দেশ্যে এই গোলি মারো স্লোগান দিয়েছেন। রায়গঞ্জের সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরী সেই বক্তব্যের বিরোধিতা করেছেন। তিনি জানান, দেশ বিরোধী যারা আছেন তাদের জন্য দেশের আইন ব্যবস্থা আছে। আইনের মাধ্যমেই তাদের বিচার করা হবে। কাউকেই আমরা গোলি মারতে বলতে পারি না।বিজেপি এই সংস্কৃতির বিরোধী। আজ রায়গঞ্জে দলীয় কার্যালয় উদ্বোধন এসে এই মন্তব্য করেন।


0 coment rios: