বসিরহাট মহকুমা বাদুড়িয়া থানা খাসপুর এলাকায় ঘন কুয়াশায় দৃশ্যমানতা কম থাকায় ট্রাকের ধাক্কায় মৃত্যু হল বছর বাইশের এক যুবকের। মৃতের নাম সুমন মন্ডল। মঙ্গলবার সকাল বেলা প্রচণ্ড কুয়াশা একদিকে দৃশ্যমানতা কম থাকায় সকালবেলা উঠে রাস্তায় দৌড়াচ্ছিল। উল্টোদিকে একটি ট্রাক ধাক্কা মারলে ঘটনাস্থলে সুমনের মৃত্যু হয়। ঘাতক ট্রাকটি পালিয়েছে, তার খোঁজে তল্লাশি চালাচ্ছে বাদুড়িয়া থানার পুলিশ। প্রাথমিক অনুমান ঘন কুয়াশা দৃশ্যমানতা কম থাকায় পাথর বোঝাই ট্রাকটি পথচারী কে ধাক্কা মারে।মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। যুবকের মৃত্যুতে শোকের ছায়া নেমে পড়েছে খাসপুর গ্রামে। মৃতের পরিবার দাবি করেন সেনাবাহিনীর চাকরির জন্য মাঠে দৌড়ানোর জন্য যাচ্ছিল ওই যুবক।
Tuesday, 19 January 2021
Author: subhajit
Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.


0 coment rios: