বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বাড়িতে পরিদর্শন করতে আসলেন আজ ব্যারাকপুর এর সাংসদ অর্জুন সিং এবং জেলা সভাপতি রবীন্দ্রনাথ ভট্টাচার্য্য . তিনি পুরো বাড়ি ঘুরে দেখেন এবং তার নাতি তথাগত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলেন. ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং পাশে থাকার আশ্বাস দেন. ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং বলেন যে নির্মাণ কাজ করছে তা সম্পূর্ণ বেআইনি মাল্টিপ্লেক্স বিল্ডিং হতে গেলে মিনিমাম কুড়ি ফুট ছাড়ার নির্দেশ কিন্তু কোনো ছাড় না দিয়ে নির্মাণ কাজ চলছে।
অপরদিকে তৃণমূলের ব্যারাকপুরের চেয়ারম্যান উত্তম দাস বলেন এটা আমার ব্যক্তিগত সম্পত্তি না. এটা ব্যারাকপুর বাসি সম্পত্তি, তারা এটা আমার কোন ব্যক্তিগত ইন্টারেস্ট নেই, পৌরসভার ইঞ্জিনিয়ার পাঠিয়ে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং নির্মাণ কাজ করছে এবং বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি ও মেরামত করা হচ্ছে. সাংসদ কি বলল সেটা নিয়ে তার কোন মাথাব্যথা নেই. নির্মাণ কাজ হচ্ছে সেটা পৌরসভা সরকারি নিয়ম মেনেই করা হচ্ছে।



0 coment rios: