Tuesday, 19 January 2021

ভাটপাড়ায় বিজেপির পার্টি অফিসে ভাঙচুর, অভিযোগের তীর তৃণমূলের দিকে

 

ভাটপাড়া পৌরসভার 23 নম্বর ওয়ার্ডের শ্যামনগর নেতাজি নগর কলোনী এলাকায় একটি বিজেপি পার্টি অফিসে গতকাল গভীর রাতে ব্যাপক ভাঙচুর চালায় একদল দুষ্কৃতী। রীতিমতো তাণ্ডব চালিয়ে পার্টি অফিস ভাঙচুর করার পাশাপাশি পার্টি অফিসের ভেতরে থাকা আসবাবপত্র থেকে শুরু করে দলীয় নেতৃত্বের ছবি লন্ডভন্ড করে দেয় তারা।
আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপি ক্ষমতায় এসেছে এবং শাসকদলের পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে এই আশঙ্কা থেকেই তৃনমূল দুষ্কৃতিরাই এই তাণ্ডব চালিয়েছে বলে অভিযোগ বিজেপির।যদিও তৃণমূলের তরফ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে আর এই ঘটনায় বিধানসভা নির্বাচনের আগে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে গোটা ভাটপাড়া এলাকাজুড়ে।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: