হাজারদুয়ারির আধিকারিক খুনে এক অভিযুক্তের ফাঁসির সাজা দিল বহরমপুরের জেলা ও দায়রা আদালত। ২০০২ সালে হাজারদুয়ারির ভেতরেই খুন হন আধিকারিক প্রবীর কুমার সাহা। ঘটনায় সাজু শেখ ও আলাউদ্দিন শেখ নামে দুজনকে গ্রেফতার করে পুলিশ। প্রায় ১৯ বছর মামলা চলার পর আজ অভিযুক্ত দুজনের সাজা ঘোষণা হয়। বিচারক অভিযুক্ত সাজু শেখকে মৃত্যুদণ্ডের নির্দেশ দিয়েছেন। অন্যদিকে আলাউদ্দিন শেখকে ৫ বছরের জেল ও ১০ হাজার টাকা জরিমানার নির্দেশ দেওয়া হয়েছে।



0 coment rios: