Friday, 22 January 2021

বাংলাদেশে পাচারের আগেই গবাদিপশু, প্রচুর ফেনসিডিল সহ ধৃত 6 পাচারকারী

 

মুর্শিদাবাদের ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের সাগরপাড়ায় বিএসএফের ১৪১ নং ব্যাটেলিয়নের বিশেষ অভিযানে  মালদা ও মুর্শিদাবাদের বাসিন্দা ৬ ভারতীয় পাচারকারী সহ ১০ টি গবাদী পশু পাচারের আগেই বাজেয়াপ্ত করেছে বিএসএফ। বিএসএফের ১৪১ নং ব্যাটেলিয়নের কমান্ডান্ট এন এস রাউতেল্লা জানিয়েছেন, গত রাত আড়াইটে নাগাদ ঘণ কুয়াশার সুযোগ নিয়ে সাগরপাড়া সীমান্তে ৬ পাচারকারী ১০ টি গবাদী পশু নিয়ে পদ্মার খাল পেরিয়ে বাংলাদেশের দিকে পাচারের চেষ্টা করছিলো।
বিএসএফের জওয়ানদের নাইট ভিশন ক্যামেরায় তা ধরা পড়লে কম্পানি কমান্ড্যান্টের নেতৃত্বে বিএসএফ জওয়ানদের একটি বাহিনী তাদের ধাওয়া করে ধরে ফেলে। পাচারকারিরা পাল্টা চ্যালেঞ্জ করলে বিএসএফ শুন্যে চার রাউন্ড গুলি চালায়। এরপরেই তাদের কে আটক করা হয়। ধৃতদের মধ্যে সেন্টু শেখ ও মিলন শেখ নামের দুই পাচারকারীর বাড়ি মুর্শিদাবাদের ইসলামপুর থানা এলাকায়,বিদ্যুৎ মন্ডল, পল্টু মন্ডল ও মজিবর রহমানের বাড়ি সাগরপাড়া থানা এলাকায়। বাকি কাউসার শেখের বাড়ি মালদা জেলার বৈষ্ণবনগর থানা এলাকায়। ধৃতদের কাছ থেকে গবাদিপশু ছাড়াও ২০০ বোতল ফেন্সিডিল বাজেয়াপ্ত করেছে বিএসএফ। আজ ধৃতদের আইনী প্রক্রিয়া মেনে সাগরপাড়া থানার হাতে তুলে দেওয়া হয়।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: