শনিবার সকালে বেলুড় থানার অন্তর্গত লিলুয়া মাতোয়ালা চৌরাস্তা তে বেশ কিছু বিজেপি কর্মীরা সকালে যাচ্ছিলেন মর্নিং ওয়াক করতে । অভিযোগ তখনই তৃণমূল যুব কংগ্রেসের রাজ্য সম্পাদক নিজের দলবল নিয়ে তাদের ওপর চড়াও হন । জানা গেছে গতকাল লিলুয়া পাঠক বাড়ির সামনে বিজেপির এক অনুষ্ঠানে পতাকা লাগানো কে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। বিজেপির তরফে অভিযোগ গতকালের ওই ঘটনার পরিপ্রেক্ষিতে আজ সকালে হামলা চালায় শাসক দলের লোকেরা । পাশাপাশি আরও অভিযোগ তৃণমূল যুব কংগ্রেসের সম্পাদক কৈলাস মিশ্রই এই হামলা চালান বিজেপি কর্মীদের উপরে ।
ঘটনায় তিনজন গুরুতর আহত অবস্থায় শ্রমজীবি হাসপাতলে ভর্তি আছেন । এই প্রসঙ্গে হাওড়া বিজেপি সদরের সভাপতি সুরজিৎ সাহা অভিযোগ করলেন গতকাল তাদের দলের অনুষ্ঠানে পতাকা লাগানকে কেন্দ্র করে বচসা হয় শাসক দলের কর্মীদের সাথে। পুলিশের হস্তক্ষেপে তা মিটে যায়। আজ সকালে স্থানীয় তৃণমূলের নেতা কৈলাশ মিশ্রের উপস্থিতিতে তাদের মন্ডল সভাপতির উপরে হামলা চালানো হয় । এরপর তারা যখন বালি থানায় লিখিত অভিযোগ দায়ের করতে যান তখন ওই কৈলাশ মিশ্র তার দলবল সহ সেখানে এসে ওখানে উপস্থিত বিজেপি কর্মীদের মারধর করে। যখন এই ঘটনা ঘটে তখন ঘটনাস্থলে পুলিশের গাড়ি দাঁড়িয়েছিল। পুলিশের উপস্থিতিতে তাদের সামনে বিজেপি কর্মীদের বেধড়ক মারধর করা হয় । তারা এই ঘটনার তীব্র নিন্দা করছেন । ইতিমধ্যে অবরোধ শুরু করেছে বিজেপির কর্মী-সমর্থকেরা । রাস্তায় টায়ার জ্বালিয়ে ঘণ্টারও বেশি সময় ধরে চলছে অবরোধ।



0 coment rios: