অজ্ঞান অবস্থায় রাস্তার পাশে পড়ে থাকা এক ব্যক্তিকে দেখেও মুখ ঘুরালো জনতা, উদ্ধারে এগিয়ে এলো হাবড়া থানার পুলিশ। প্রসঙ্গত গতকাল মাঝ বয়সী এক ব্যক্তি সন্ধ্যের আগে থেকে বেশ কিছুক্ষণ পড়েছিলেন খোলা জায়গায় রাস্তার পাশে । পথচলতি অনেক মানুষই উঁকি মেরে দেখে গিয়েছেন । তবে কেউ ওই ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া তো দূরের কথা কেউ ছুয়েও দেখেনি । ঘটনার বেশ কিছুক্ষণ পর খবর পায় হাবড়া থানার পুলিশ । পরে সন্ধ্যা প্রায় সাতটা নাগাদ পুলিশ গিয়ে ওই ব্যক্তিকে উদ্ধার করে হাবড়া স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করে । অসুস্থ অবস্থায় এই ঠান্ডায় বেশিক্ষণ পড়ে থাকলে ওই ব্যক্তির বিপদ ঘটতে পারত । তবে সেক্ষেত্রে পুলিশের ভূমিকা সত্যিই প্রশংসার যোগ্য ।
পুলিশের মানবিক মুখ, অচৈতন্য মানুষকে উদ্ধার করে নিয়ে যাওয়া হলো হাসপাতালে

0 coment rios: