Thursday, 14 January 2021

নিউ টাউনের সুলঙগুড়িতে বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমক

 

নিউটাউন সুলঙগুড়ি উত্তর পাড়া এলাকায় বিধ্বংসী অগ্নিকান্ড। ঝুপড়ি বাড়িতে বাসিন্দারা আগুন জ্বলতে দেখে। এরপরেই তড়িঘড়ি বাসিন্দারা যেটুকু পেরেছেন জিনিস সঙ্গে নিয়ে ঘর ছেড়ে বেরিয়ে পড়েন। তবে কতগুলো বাড়ি পুড়েছে এখনই বলা সম্ভব নয়। এলাকার বাসিন্দারা একদিকে নিজেরাই বালতি করে যে যেভাবে পেরেছেন আগুন নেভানোর চেষ্টা চালিয়েছেন। অন্যদিকে দমকল কেও খবর দেওয়া হয়। ঘিঞ্জি এলাকা এবং শুরু রাস্তা হওয়াতে মাঝ পথেই আটকে যায় দমকলের গাড়ি।স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় আগুন ঘন্টা খানেক পর নিয়ন্ত্রণে আসে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান বিধাননগর পুর নিগমের প্রশাসক মন্ডলীর সদস্য তাপস চ্যাটার্জি। ঘটনাস্থলে নিউটাউন থানার পুলিশ। আগুন লাগার সঠিক কারণ জানা যায়নি।




শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: