বিজেপি যুব মোর্চার কয়েকশো কর্মী সমর্থক আজ তৃণমূলে যোগদান করলো। বারাসাতে 5 নং ওয়ার্ডের ওয়্যারলেস পাড়া এলাকায় এই যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন উত্তর ২৪ পরগনার জেলা কো অর্ডিনেটর নারায়ণ গোস্বামী সহ বারাসাত শহর তৃণূমলের একাধিক নেতৃত্ব। এই যোগদান কর্মসূচিতে কয়েকশো বিজেপির যুব মোর্চার কর্মীদের হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দিলেন নারায়ণ গোস্বামী। বারাসতের ওয়্যারলেস পাড়ায় কয়েকশো মতুয়া সম্প্রদায়ের পরিবারের বাস। মতুয়া দের রীতিনীতির সাথে অংশগ্রহণ করে মতুয়া সম্প্রদায়ের মানুষদের সাথে ঢাকঢোল বাজালেন নারায়ণ গোস্বামী।অনুষ্ঠানে উপস্থিত হয়ে নারায়ণ গোস্বামী বলেন, বাংলায় মমতা ব্যানার্জীর উন্নয়নে গা ভাসাতে এবং বিজেপির বিভেদের রাজনীতির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে কয়েকশো বিজেপির যুব মোর্চার কর্মীরা তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। পাশাপাশি এই অঞ্চলটি মতুয়া সম্প্রদায়ের একটি বড় অংশ। তাদের একটি ধর্মীয় অনুষ্ঠান আজ রয়েছে। নরেন্দ্র মোদি সরকার মতুয়া সম্প্রদায় ও পিছিয়ে পড়া মানুষদের যেভাবে ধোঁকা দিয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে তাদেরও আমরা আশ্বস্ত করতে এসেছি, যে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন ভারতে ও পশ্চিমবঙ্গে স্থায়ীভাবে বসবাসকারী নাগরিকদের আলাদা করে নাগরিকত্ব লাগবেনা।যারা নির্বাচনে অংশগ্রহণ করে এমএলএ এমপি তৈরি করছেন,তারা যদি অবৈধ হয় তাহলে প্রধানমন্ত্রী অবৈধ হয়ে গেল। সুতরাং তাদেরকে আশ্বস্ত করার জন্য আমরা আজ এসেছি।




0 coment rios: