পিকনিক করে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় মৃত এক আহত দুই। ঘটনাটি ঘটেছে বসিরহাট মহাকুমার সন্দেশখালি থানার খুলনা গ্রাম পঞ্চায়েতের,মানিক মোড় এলাকায়।ভান্ডার খালি থেকে পিকনিক করে গভীর রাতে বাড়ি ফিরছিল একটা মোটরবাইকে তিন বন্ধু সৌভিক মন্ডল (১৭), রুপম মন্ডল ও প্রীতম বিশ্বাস। মানিক মোড়ে কাছে রাস্তার ধারে ইলেকট্রিক পোস্টে সজোরে মোটর বাইকের ধাক্কা মারে। ঘটনাস্থলে তিনজন গুরুতর ভাবে আহত হয়। স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে খুলনা গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে,সৌভিক মন্ডল কে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে, আর দুই জনের অবস্থা আশংকাজনক হওয়ায় কলকাতা এনআরএস হাসপাতালে স্থানান্তরিত করা হয়।স্থানীয় বাসিন্দাদের দাবি মাথায় কোন হেলমেট ছিল না এবং জোরে গাড়ি চালানোর জন্যে এই দুর্ঘটনা। ঘটনাস্থলে সন্দেশখালি থানা পুলিশ গিয়ে পুরো বিষয়টা তদন্ত শুরু করেছে। ওই তিন যুবক মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিল কিনা সেটা খতিয়ে দেখছে পুলিশ প্রশাসন। মৃতদেহ ময়নাতদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতালে পাঠানো হবে আজ।


0 coment rios: