নাবালিকাকে যৌন হেনস্থা মধ্যমগ্রামে।পঞ্চম শ্রেনীর ছাত্রী জ্যাঠিমার বাড়িতে গিয়ে নির্যাতনের শিকার হয়েছে বলে অভিযোগ। নাবালিকার বাড়ি মধ্যমগ্রাম এলাকায়। জ্যাঠিমার বাড়ি উদয়রাজপুর হরিহরপুরে।গত পাঁচদিন আগে জ্যাঠিমার বাড়িতে ঘুরতে যায় নাবালিকা। পরিবারের অভিযোগ তাঁকে জোর করে তাঁর জ্যাঠিমার ভাই যৌন হেনস্থা করে। আরো অভিযোগ শুধু যৌন হেনস্থাই নয় তাকে ধর্ষন করে অভিযুক্ত। বাড়ি ফিরে বাবা ও মা কে বিষয়টি জানায় নির্যাতিতা ।তার পর পরিবারে পক্ষ থেকে গতকাল রাতে মধ্যমগ্রাম থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। এরপর পুলিশ তৎপর হয়ে জ্যাঠিমা ও তার ভাইকে গ্রেপ্তার করে। পুলিশ জানিয়েছে নাবালিকা কে হেনস্থায় মদত দিয়েছে জ্যাঠিমা এবং সেই কথা এফ আই আর এ রয়েছে। পুলিশে অভিযোগ দায়ের পর আজ মেয়েটির মধ্যমগ্রাম হাসপাতালে মেডিক্যাল করা হয়। ধৃতদের আজ বারাসত আদালতে হাজির করিয়েছে পুলিশ।


0 coment rios: