Sunday, 3 January 2021

মেদিনীপুরের সব সীট জিতবে বিজেপি:দিলীপ ঘোষ

"মেদিনীপুরের সব সিট বিজেপি জিতবে যে টুকু সন্দেহ ছিল শুভেন্দু দা আসার পর তা নিশ্চিত হয়ে গিয়েছে" রবিবার সকালে ঝাড়গ্রাম শহরে "চা চক্র" কর্মসূচির মাধ্যমে বলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ । এছাড়াও আজ গোপীবল্লভপুর ২ নম্বর ব্লকের বেলিয়াবেড়ায় দিলীপ ঘোষ ও শুভেন্দু অধিকারীর যে সভা রয়েছে সেই সভা প্রাঙ্গণে  বলেন , প্রতিটি ব্লকে , প্রতিটি বিধানসভা কেন্দ্রে যে যোগদান কর্মসূচি চলছে । আজও সেখানে যোগদান রয়েছে । 
গত কাল রাতে ঝাড়গ্রাম জেলা বিজেপির জেলা কার্যালয়ে পৌঁছায় দিলীপ ঘোষ । সেখানেই রাত্রিযাপন করেন । এদিন সকালে জেলা পার্টি অফিস থেকে হাঁটতে বেরোন এবং শহরের রঘুনাথপুরের মডেল রাস্তার কাছে "চা চক্র" কর্মসূচি করে দিলীপ ঘোষ । দিলীপ ঘোষের সাথে উপস্থিত ছিলেন , ঝাড়গ্রামর বিজেপি সাংসদ কুণার হেমব্রম , ঝাড়গ্রাম জেলা বিজেপির জেলা সভাপতি সুখময় সৎপতি সহ বিজেপির নেতা কর্মীরা । "চা চক্র" এর মধ্যেই পথ সভার মতো প্রায় ২৫ মিনিট বক্তব্য রাখেন দিলীপ ঘোষ । দিলীপ ঘোষ বক্তব্য রাখার সময় বলেন , যাঁরা মমতা বন্দ্যোপাধ্যায় কে মা বলেছেন তাঁরা সকলেই মায়ার ভোগে চলে গিয়েছেন।



শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: