নতুন বছর নতুন উদ্যমে নতুন আশা নিয়ে শুরু করার শুভেচ্ছা জ্ঞাপন করলেন দিলীপ ঘোষ। বর্ষের প্রথম দিনে নিউটাউনের ইকোপার্কে প্রাতঃভ্রমণে এসে গতবছরের গ্লানি ভয় হতাশা ভুলে গিয়ে, নতুন দেশ নতুন পৃথিবী গড়ে তোলার আহ্বান জানালেন দিলীপ ঘোষ।দেশের অন্যান্য রাজ্য শহরে নাইট কার্ফু জারি করা ছিল কিন্তু আমাদের রাজ্যে হয়নি, সাংবাদিকদের এই প্রশ্নের উত্তরে দিলীপ ঘোষ বলেন, লকডাউন মানেনি, তো নাইট কার্ফু. সে রকম পরিস্থিতি আছে বলে আমার মনে হয় না. সব কিছুই স্বাভাবিক হয়ে যাচ্ছে. সংক্রমণ যদি পারে তাহলে সতর্কতার প্রয়োজন. না হলে আবার একটা ভয়ের পরিবেশ তৈরি হবে।শুভেন্দু অধিকারীর ভাই বিজেপিতে যোগদান প্রসঙ্গে তার সাথে কোন রকম কথা হয়নি বলে জনান দিলীপ ঘোষ. তিনি বলেন জয়েন্ট তো অনেকেই করবে, নতুন বছরে আবার একটা স্রোত আসবে।বিনয় মিশ্র এর বাড়িতে গতকাল সিবিআইয়ের হানা প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, বিনয় মিশ্র খুব পপুলার লোক সবাই জানেন, আর কেন পপুলার সেটাও সবাই জানে. সেই জন্যই রেইড হচ্ছে. পশ্চিমবাংলার দুর্নীতি হিংসা অসামাজিক কার্যকলাপের যে বাড়বাড়ন্ত, তার পেছনে এ ধরনের অনৈতিক সম্পদ ধনের প্রভাব. আর এগুলো যারা অপারেট করে তাদের নাম সবাই জানে. যদি ঠিক হয় সিবিআই রেট করছে সত্য সামনে আসবে. আর যদি ভুল হয় সেটাও সামনে আসা দরকার. যেটা হয়েছে সেটা শেষ পর্যন্ত হওয়া উচিত।


0 coment rios: