Monday, 4 January 2021

সুন্দরবনের পাখিদের উপর একটি নতুন বই প্রকাশ করল বনদপ্তর এবং জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া

 

সুন্দরবনে বসবাস কারী বিভিন্ন প্রজাতির পাখিদের সাথে মানুষের পরিচিতি ঘটনার জন্য একটি নতুন বই প্রকাশিত করল বন দফতর এবং জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া যৌথ উদ্যোগে। যে বইটির নাম রাখা হয়েছে বার্ডস অফ দি সুন্দরবন। যেখানে উপস্থিত ছিলেন ওয়েস্ট বেঙ্গল হেড অফ দি ফরেস্ট ফোর্স এর রবিকান্ত সিনহা, ওয়েস্ট বেঙ্গল চিফ ওয়াইল্ড লাইফ ওয়াডেন বিনোদ কুমার যাদব, জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার ডিরেক্টর কৈলাশ চন্দ্র সহ অনেকে।
সুন্দরবন এলাকায় বহু প্রজাতির পাখি রয়েছে যাদের সম্পর্কে ওয়াকিবহাল নয় পর্যটকরা। তাদের সাথে পাখিদের পরিচিতি ঘটনার জন্যই এই বইটি প্রকাশিত করা হয়। দেড় বছর ধরে সুন্দরবন এলাকা ঘুরে এই পাখিদের ছবিদের তোলা হয়। সেই ছবি এবং তাদের বিবরণ দিয়ে এই বইটি প্রকাশিত করা হয়েছে। প্রায় ৪২৮ টি প্রজাতির পাখির ছবি সহ বিবরণ দেওয়া রয়েছে এই বইটিতে। বন দফতর আশাবাদী এর ফলে পর্যটকরা এই সমস্ত পাখিদের সম্পর্কে জানতে পারবে এবং পরবর্তী প্রজন্মের কাছে তুলে ধরতে পারবে। এই বইটি সুন্দরবন এলাকায় যারা গাইড রয়েছে, যারা টুরিস্ট আছে এবং যারা স্টুডেন্ট আছে তাদেরকে দেওয়া হবে এর পাশাপাশি যারা সায়েন্টিস্ট আছে, যারা গবেষনা করতে চায় তাদের এই বইটি খুব কাজে লাগবে বলে জানান ওয়েস্ট বেঙ্গল চিফ ওয়াইল্ড লাইফ ওয়াডেন বিনোদ কুমার যাদব।



শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: