Tuesday, 26 January 2021

দিল্লির ছায়া বসিরহাটে, ইছামতি ব্রিজে কৃষকদের ট্রাকটার র‍্যালি

বসিরহাট মহাকুমার সীমান্ত সুন্দরবন লাগোয়া থেকে কয়েকশ কৃষক আজ মঙ্গলবার ইছামতি ব্রিজে ট্রাক্টর র‍্যালি করল। একদিকে দিল্লি কৃষক বিদ্রোহ কৃষকদের পাশে দাঁড়াতে,  কৃষক আত্মহত্যা,  অন্যদিকে কৃষক কালা আইন বাতিল বাতিল দাবিতে আজ তারা ইটিন্ডা রোডে ট্রাক্টর মিছিল করল।
কৃষকদের সঙ্গে এদিন সারা ভারত কৃষক খেতমজুর সংগঠনের নেতা অজয় বাহন নেতৃত্বে ট্রাক্টর র‍্যালি মূলত প্রজাতন্ত্র দিবসের দিন কৃষকরা আগে জানিয়ে দিয়েছিল। দিল্লিতে ট্রাক্টর র‍্যালি  হবে। আর তার ছায়া এবার বসিরহাট মহকুমা কৃষিপ্রধান অঞ্চলে কৃষকদের। প্রায় তিন কিলোমিটার তাদের এই মিছিল প্রতিটা কৃষকের হাতে স্বাধীনতা সংগ্রামী ও মনীষীদের ছবি পাশাপাশি কৃষি কালা আইনের প্রতিলিপি পোড়ানো হয়  ৭২তম, প্রজাতন্ত্র দিবস সামনে রেখে তাদের এই প্রতিবাদ দেখল বসিরহাটের মানুষ ।




শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: