Tuesday, 26 January 2021

উত্তর 24 পরগনা জেলার প্রজাতন্ত্র দিবস উদযাপিত হল বারাসাত কাছারি ময়দানে

উত্তর 24 পরগনা জেলার প্রজাতন্ত্র দিবস উদযাপন হলো এদিন বারাসাত কাছারি ময়দানে। মঙ্গল বার সকাল 9 টায় জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দেশের 72 তম প্রজাতন্ত্র দিবস  উদযাপন করেন জেলাশাসক সুমিত গুপ্তা। এছাড়াও উপস্থিত ছিলেন বারাসাত জেলা পুলিশ সুপার সহ্য অন্যান্য আধিকারিক গণ। কুচকাওয়াজের ও জাতীয় সংগীতের মধ্য দিয়ে এ দিন দেশের জাতীয় পতাকা উত্তোলন করা হয়। প্যারেডে অংশ নেন জেলা পুলিশের জওয়ান, দমকল বাহিনী, জেলা স্বাস্থ্য দপ্তর সহ অন্যান্য বিভাগ। এছাড়াও বিভিন্ন স্কুল, কলেজ বিশ্ববিদ্যালয় ও ক্লাব সংগঠন এবং স্বেচ্ছাসেবি সংগঠন বহু সামাজিক ঘটনা তাদের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে পরিবেশন করেন।



শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: