Thursday, 28 January 2021

মধ্যমগ্রামে সেভ ড্রাইভ সেভ লাইফ প্রচারে বারাসাত জেলা পুলিশ

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচি সেভ ড্রাইভ সেভ লাইফ প্রচারে আজ বারাসাত জেলা পুলিশের পক্ষ থেকে মধ্যমগ্রাম চৌমাথা সংলগ্ন ট্রাফিক গার্ডের সামনে প্রচার অনুষ্ঠানের আয়োজন করা হয়।উপস্থিত ছিলেন উত্তর চব্বিশ পরগনা পুলিশ জেলা সুপার রাজ নারায়ন মুখার্জি।
উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার বিশ্ব চাঁদ ঠাকুর সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা।। মঞ্চ থেকে সকল পুলিশ আধিকারিকদের সম্বর্ধনা জানানো হয়।মূলত নিরাপত্তা মূলক প্রচার যেমন গাড়ি চালাবার সময় সিট বেল্ট ব্যবহার করা, রাস্তায় গাড়ি চালানো, বাইক চালানোর সময় হেলমেট ব্যবহার করা,এবং রাস্তা পারাপারের সময় সিগন্যাল দেখা ও কানে হেডফোন ব্যবহার না করা। এর আগে মধ্যমগ্রামের স্টার মল থেকে সচেতনতা মূলক প্রচার মিছিল করে চৌমাথায় শেষ হয়, যেখানে অংশগ্রহণ করে কয়েকশ পুলিশ কর্মী ও সিভিল ভলেন্টিয়ারস। মূলত মানুষকে সচেতন করতেই এই সচেতনতা মূলক প্রচার বারাসাত জেলা পুলিশের পক্ষ থেকে করা হয়।



শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: