Wednesday, 30 December 2020

ব্যবসায়ীকে বন্দুক দেখিয়ে ছিনতাই টাকা ও গয়না, আতঙ্কে এলাকাবাসী

এক হার্ডওয়ার ব্যবসায়ীর মাথায় বন্দুক ঠেকিয়ে নগদ টাকা ও সোনার চেন ছিনতাই করে পালালো তিন দুষ্কৃতী । মঙ্গলবার রাতে ঘটনায় চাঞ্চল্য ছড়ালো উত্তর 24 পরগনার অশোকনগরের এ.জি কলোনি এলাকায় । জানা গিয়েছে অশোকনগর স্টেশনের কাছেই নিজের হার্ডওয়ার্সের দোকান দোকান থেকে রাত সাড়ে নটা নাগাদ বেরিয়ে এজি কলোনির বাড়িতে ফিরছিলেন তপন বাবু ।রাত আনুমানিক 9:40 নাগাদ একটি বাইকে মুখ ঢাকা তিন দুষ্কৃতী বাড়িতে ঢোকার মুখেই ব্যবসায়ী তপন বিশ্বাসকে ঘিরে ধরে।
দুই দুষ্কৃতী তার মাথায় দুটি বন্দুক ধরে তার কাছ থেকে নগদ 25000 টাকা ও গলার দেড় লক্ষাধিক টাকা মূল্যের সোনার চেন ও মোবাইল ছিনতাই করে পালিয়ে যায় ।পরে অবশ্য মোবাইল এলাকায় ফেলে যাওয়ায় পুলিশ সেটিকে উদ্ধার করে ব্যবসায়ীর হাতে তুলে দেয় । তবে তিন দুষ্কৃতী বা ছিনতাই হওয়া নগদ টাকা ও গয়নার কোন কিছুই হদিশ পায়নি অশোকনগর থানা । ঘটনায় তপনবাবু রাতেই অশোকনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করে ।ঘটনার তদন্তে নেমেছে অশোকনগর থানার পুলিশ ।সিনতাইয়ের ঘটনায়  যথেষ্ট আতঙ্ক ছড়িয়েছে স্টেশন লাগোয়া এজি কলোনি এলাকায়।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: