Tuesday, 29 December 2020

হনুমানের আক্রমণে আহত প্রৌঢ়া, আতঙ্কে এলাকাবাসী

হনুমানের আক্রমণে আহত এক। মঙ্গলবার ঘটনাটি ঘটে পান্ডুয়ার শেখ পুকুর এলাকায়। আহত প্রৌঢ়ার নাম চাঁপারানী ঘোষ। পরিবারের লোকজন তাকে রক্তাক্ত অবস্থায় পান্ডুয়া গ্রামীণ হাসপাতালে ভর্তি করে। তার পায়ে হাতে  কামড়ে দেয় হনুমানটি । তার পায়ে তিনটি ও হাতে একটি সেলাই পড়েছে। পরিবার সূত্রে জানা যায়, এদিন দুপুরে বাড়ির মধ্যেই বাগানের ফসল নষ্ট করছিল হনুমান আর তা দেখে তাড়াতে জান চাঁপারানী ঘোষ ।সেই সময় হঠাৎ করেই একটি হনুমান আক্রমণ করে তাকে। তার পায়ে ও হাতে কামড়ে দেয়। কিছুদিন ধরে ওই এলাকায় হনুমানের হাতে আক্রান্ত হয়েছে বেশ কিছু মানুষ। ভয়ে অনেকেই বাড়ির বাইরে বেরোতে পারছেন না বলে অভিযোগ স্থানীয়দের। তারা প্রশাসনকে দ্রুত ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছেন।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: