Thursday, 31 December 2020

কয়লা পাচার তদন্তে কোন্নগরে ব্যবসায়ীর বাড়িতে সিবিআইয়ের হানা

 কোন্নগরের কানাইপুর শাস্ত্রীনগর এলাকায় সিবিআই হানা।শাস্ত্রীনগর এলাকায় অমিত সিং ও নিরজ সিং দুই ভাই একই বাড়িতে থাকে এদিন সকালে হটাৎ এই বাড়িতে সিবিআই হানা দেয়।সূত্রের খবর কয়লা পাচার কাণ্ডে এই সিবিআই রেড।বাড়ির ভিতরে তল্লাশি ও জিজ্ঞাসাবাদ চালায় সিবিআই দল।মূলত যেটা জানা যাচ্ছে এরা লালার সাথে কয়লা পাচার কাণ্ডে জড়িত বলে সূত্রের খবর।মূলত অমিত সিং ও নিরজ সিং এর পরিবারের কোলকাতা বড়বাজারে শাড়ির ব্যবসা।এর আগেও ইডি এই বাড়িতে হানা দিয়েছিল।আজ আবার সিবিআই হানা।তবে বাড়িতে দুই ভাই নেই বলেই খবর পাওয়া যাচ্ছে।তল্লাশি ও জিজ্ঞাসাবাদ চালাচ্ছে সিবিআই এর পাঁচজনের প্রতিনিধি দল।সাথে কেন্দ্রীয় বাহিনীও রয়েছে এলাকায়।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: