Thursday, 31 December 2020

বিনয় মিশ্রর বাড়িতে সিবিআই হানা নিয়ে বিস্ফোরক সাংসদ অর্জুন সিং

উত্তর 24 পরগনার গুমা এলাকায় একটি রক্তদান শিবির এসে বিনয় মিশ্রর বিরুদ্ধে বিস্ফোরক বক্তব্য দিলেন বারাকপুরের সাংসদ অর্জুন সিং । সব তোলাবাজির সঙ্গে যুক্ত আছেন তৃণমূলের অভিষেক ব্যানার্জি তথা ভাইপো। এবার সরাসরি অভিষেক ব্যানার্জীর নাম নিতে শোনা যায় অর্জুন সিং এর গলায়।
তিনি আরো জানান বিনয় মিশ্র গরু পাচার,কয়লা পাচার এবং সরকারি আধিকারিকদের ট্রানস্ফার করে টাকা নেন বলে দাবি করেন তিনি। অভিষেক ব্যানার্জি জানেন এবং তার মদতে এইসব করছেন তিনি। মিটিংয়ে এবং  তার বাড়িতে অভিষেক ব্যানার্জীর যাতায়াত করার ছবি পাওয়া যাবে সিসিটিভি ফুটেজে । এবং সমস্ত কিছু জানেন নেত্রী মমতা ব্যানার্জি এমনটাই দাবি অর্জুন সিং এর ।পাশাপাশি তিনি আরো জানান অভিষেক কয়লা কান্ডের সাথে যুক্ত আছে এবং বিদেশে বছরে তিরিশ- চল্লিশ বার যাতায়াত করেন টাকা রাখবার জন্য।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: