Friday, 4 December 2020

এলাকাবাসীর দুয়ারে গিয়ে কড়া নাড়লো তৃনমূল কর্মীরা

এলাকাবাসীর দুয়ারে দুয়ারে গিয়ে কড়া নাড়লো তৃনমূল কর্মীরা । দুয়ারে কর্মসূচির মাধ্যমে মানুষের কাছে আসার চেষ্টা তৃণমূলের ।মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সারা রাজ্য জুড়ে চলছে দুয়ারে সরকার কর্মসূচীর কাজ | পশ্চিমবঙ্গ সরকার যাতে মানুষের দরজায় এসে সরকারি পরিষেবা দিতে পারে সেই জন্যই এই পরিষেবা | আজ শুক্রবার বনগাঁতে এই দুয়ারে সরকার কর্মসূচীর বার্তা দিতে মানুষের দুয়ারে দুয়ারে পৌছালো তৃনমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা।
বনগাঁ পৌরসভার গান্ধী পল্লী এলাকা দিয়ে এই প্রচার শুরু হয় | উপস্থিত ছিলেন উঃ ২৪ পরগনার জেলা যুব তৃনমূল কংগ্রেসের সভাপতি দেবরাজ চক্রবর্তী, বনগাঁ পৌরসভার পৌর প্রশাসক শংকর আঢ্য, বনগাঁ শহর তৃনমূল কংগ্রেসের যুব সভাপতি প্রসেনজিৎ ঘোষ প্রমুখ । দেবরাজ চক্রবর্তী বেলন, মাননীয় মুখ্যমন্ত্রী রাজ্যবাসীর চিকিৎসার দায় ভার নিজ কাধে তুলে নিয়েছেন | সেই স্বাস্থ্যসাথীর বার্তা নিয়ে মানুষকে সচেতন করতে আজ আমরা মানুষের দরজায় |



শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: