বসিরহাট মহাকুমার বাদুড়িয়া ও হাড়োয়া বিক্ষিপ্ত দুই জায়গায় থেকে দুই দুষ্কৃতীকে গ্রেফতার করেছে পুলিশ, হাড়োয়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক বাপ্পা মিত্র ও বাদুড়িয়া থানা অনিল সাউ নেতৃত্বে জোড়া অশ্বতলা থেকে শামসুর মোল্লাকে গ্রেফতার করে পুলিশ। তার কাছ থেকে উদ্ধার হয়েছে দুই রাউন্ড গুলি ও পিস্তল।
পাশাপাশি হাড়োয়ার খাসবালান্ডা এলাকা থেকে আকরাম আলী মোল্লা নামে এক দুষ্কৃতী কে গ্রেপ্তার করে পুলিশ, বাড়ি হাবরা এলাকায়। উদ্ধার হয়েছে এক রাউন্ড গুলি ও রিভলবার। দুই সশস্ত্র দুষ্কৃতী কে আজ শুক্রবার বসিরহাট মহাকুমার আদালতে তোলা হয়েছে।




0 coment rios: