Friday, 4 December 2020

প্রাতঃভ্রমণে বেরিয়ে লরির ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

প্রাতঃভ্রমণে বেরিয়ে ট্রাকের ধাক্কায় প্রাণ হারালেন এক বৃদ্ধ‌। ঘটনাটি ঘটেছে বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার গৌড়বঙ্গ রোডের পঞ্জী এলাকায়। শুক্রবার সকালে প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন পঞ্জী নিবাসী বছর ৬৫ এর অরবিন্দ বিশ্বাস। তখনই তার উপর দিয়ে ট্রাক চলে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই বৃদ্ধের। ঘটনাস্থলে পৌঁছায় বাদুড়িয়া থানার পুলিশ। মৃতদেহটিকে উদ্ধার করে বাদুড়িয়া থানার পুলিশ বসিরহাট জেলা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ঘাতক ট্রাকসহ চালক ও খালাসী পলাতক। তাদের খোঁজে তদন্তে নেমেছে বাদুড়িয়া থানার পুলিশ।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: